আসছে ফাইভজি সম্বলিত গ্যালাক্সি ট্যাব এস৬

২৫ ডিসেম্বর, ২০১৯ ২৩:২৬  
আগামী মাসেই উন্মোচিত হতে পারে ফাইভজি সম্বলিত স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬। কোম্পানির কোরিয়ান ওয়েবসাইটের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে স্যামমোবাইল। খবর এনগ্যাজেট। স্যামসাংয়ের কোরিয়ান ওয়েবসাইট মতে নতুন এই ডিভাইসটির মডেল নাম্বার এসএম-টি৮৬৬। কোরিয়ার ন্যাশনাল রেডিও এজেন্সি থেকে নতুন ডিভাইসের অনুমোদন পাওয়ার পর থেকে গুজব শোনা যাচ্ছিলো যে স্যামসাং এস৬ এর ফাইভজি সংস্করণ আসছে। স্যামমোবাইল জানিয়েছে, বিদ্যমান এস৬ এর ছবি ব্যবহার করেই নতুন লিস্টিং করা হয়ছে। ফলে এর স্পেসিফিকেশন ও ডিজাইনে খুব বেশি পরিবর্তন আসছে না। ডিবিটেক/বিএমটি